
হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে চলতি বাস থেকে অচেতন অবস্থায় দুই যাত্রীকে ফেলে দেওয়া হয়েছে। শনিবার (২৪ মে) দুপুরে জেলার বাহুবল উপজেলার মিরপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুজনের মধ্যে একজন গম ব্যবসায়ী। তার নাম শেখ আরিফুর রহমান মিঠু (৪৮)। তিনি খুলনার খালিশপুর উপজেলার বৈকালী গ্রামের টুকু শেখের ছেলে। তাৎক্ষণিক অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, ঢাকা থেকে সিলেটগামী মিতালী বাস মিরপুর বাজারে ওই দুই ব্যক্তিকে ফুটপাতে ফেলে দেয়। পরে বাজারের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আরিফুর রহমান অচেতন অবস্থায় উদ্ধার হয়েছেন জেনে তার ছেলে শেখ রায়হান খুলনা থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন ওসি।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
হবিগঞ্জ, বাহুবল, অচেতন অবস্থায় ফেলে দেওয়া, মিতালী বাস, ঢাকা-সিলেট মহাসড়ক


