সিলেটে সড়ক দুর্ঘটনা: পুলিশ সদস্যের চোখে সেই বিভীষিকাময় মুহূর্ত
দৈনন্দিন
প্রকাশঃ ৩ মে, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ন
আজ ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। সারা বিশ্বে ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালিত হচ্ছে।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দেশের সাংবাদিকরা পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে বিভিন্ন কর্মসূচি পালন করেন।
তবে এবছর প্রথমবারের মতো বাংলাদেশের গণমাধ্যম সবচেয়ে নিম্নতম অবস্থানে পৌঁছেছে যাকে ‘গুরুতর’ হিসেবে বিশ্ব গণমাধ্যম সূচকে চিহ্নিত করা হয়েছে।
১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী, ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম’ দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা এই দিবসটি পালন করে আসছে।
দিবসটিতে সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।
বৈশ্বিকভাবে গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার পরিস্থিতি তিন ধাপ পিছিয়েছে এবং একে বেশ ‘গুরুতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্বজুড়ে তথ্যের স্বাধীনতা এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা সংস্থা- রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) ২০২৬ সালের এই সূচক প্রকাশ করেছে।
প্রকাশিত সূচক অনুযায়ী, ১৮০টি দেশের মধ্যে ৩৩ দশমিক ৫ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ১৫২তম। ২০২৫ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৯তম। সে সময় স্কোর ছিল ৩৩ দশমিক ৭১।
আরএসএফ বলছে, বাংলাদেশের ১৬ কোটি ৯০ লাখ জনসংখ্যার এক-পঞ্চমাংশের বেশি দারিদ্র্যসীমার নিচে বাস করে এবং মূলধারার গণমাধ্যমে তাদের প্রবেশাধিকার খুবই সীমিত। তবে সংবাদ ও তথ্য প্রচারে ইন্টারনেটের ভূমিকা ক্রমশ বাড়ছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এবারের সূচকে ৬ ধাপ পিছিয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। ১৫১তম থেকে ১৫৭তম অবস্থানে আছে দেশটি। তবে অগ্রগতি হয়েছে পাকিস্তানের। গত বছরের তুলনায় ৫ ধাপ এগিয়ে ১৫৩তম অবস্থানে আছে দেশটি। এছাড়া শ্রীলঙ্কা ১৩৪তম, মালদ্বীপ ১০৮তম, ভুটান ১৫০তম ও নেপাল ৮৭তম অবস্থানে রয়েছে।
এদিকে গতবারের মতো এবারের সংবাদমাধ্যমের স্বাধীনতার সূচকে সবার শীর্ষে রয়েছে উত্তর ইউরোপের দেশ নরওয়ে, স্কোর ৯২ দশমিক ৭২। দ্বিতীয় ও তৃতীয় স্থানে দখল করেছে নেদারল্যান্ডস ও এস্তোনিয়া।
সূচক অনুযায়ী, বিশ্বে সংবাদমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে আফ্রিকার দেশ ইরিত্রিয়া (১৮০তম)। দেশটির স্কোর ১৬ দশমিক ৬৮। এছাড়াও দ্বিতীয় উত্তর কোরিয়া (১৭৯তম), তৃতীয় চীন (১৭৮তম), চতুর্থ ইরান (১৭৭তম), পঞ্চম সৌদি আরব (১৭৬তম)।
অন্যদিকে এবারের সূচকে যুক্তরাষ্ট্রের অবস্থান ৬৪তম, রাশিয়ার ১৭২তম।
মুক্ত গণমাধ্যম দিবস, গণমাধ্যম সূচক, সাংবাদিকতা, গণমাধ্যম,