৩০ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

সাংবাদিক নাবিলের বাবার ইন্তেকাল, জানাজা বাদ এশা

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৩০ এপ্রিল, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ন


যমুনা টেলিভিশনের সিলেট প্রতিনিধি ও ছাত্র ইউনিয়ন সিলেটের সাবেক সাধারণ সম্পাদক নাবিল হোসেনের পিতা ইসমাইল হোসেন আর নেই। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

মরহুমের জানাজার নামাজ আজ বাদ এশা নয়াসড়ক জামে মসজিদে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। 

 

এদিকে সহকর্মীর পিতার মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

নাবিল হোসেন, ইসমাইল হোসেন, মৃত্যু সংবাদ, সিলেট সংবাদ, ইমজা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ