২৭ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

জগন্নাথপুরে নবাগত ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৭ এপ্রিল, ২০২৬ ৭:২৫ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিনের সঙ্গে মতবিনিময় করেছেন জগন্নাথপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।


সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুর পরিচালনায় সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হাই, যুগ্ম সম্পাদক অমিত দেব, দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু এবং কার্যকরী সদস্য গোবিন্দ দেব, জুয়েল আহমদ, শাহ এস এম ফরিদ, রেজুয়ান কোরেশী, বিপ্লব দেব নাথ, সুমিত রায়, মাহবুবুর রহমান ও রেহান আহমদসহ অন্যরা।


মতবিনিময় সভায় সাংবাদিকরা জগন্নাথপুরের জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও উন্নয়ন দাবি তুলে ধরেন। বিশেষ করে নলজুর নদী খনন ও নদীতীরের সৌন্দর্য বর্ধন, যোগাযোগ ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, উপজেলা পরিষদের গেট জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা, পৌর শহরে একটি মিনি পার্ক স্থাপন, ঐতিহ্যবাহী পাইলগাঁও জমিদার বাড়ির সংরক্ষণ এবং মরমী সাধক রাধারমণ দত্তকে যথাযথ মর্যাদা দেওয়ার বিষয়ে আলোচনা হয়।


নবাগত ইউএনও মো. ইসলাম উদ্দিন সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জগন্নাথপুরের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। তিনি উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জগন্নাথপুর ইউএনও, প্রেসক্লাব মতবিনিময়, নলজুর নদী খনন, রাধারমণ দত্ত, সুনামগঞ্জ উন্নয়ন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ