জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের ২১তম মৃত্যুবার্ষিকী আজ
দৈনন্দিন
প্রকাশঃ ২৭ এপ্রিল, ২০২৬ ৬:৪১ অপরাহ্ন
হবিগঞ্জ ও সুনামগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত একজন। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বৃষ্টি ও বজ্রপাতের সময় হাওরে ধান কাটতে গিয়ে এসব ঘটনা ঘটে।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের মকসুদ মিয়া (৩৫) ও বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া এলাকার আব্দুল সালাম (৬০) বজ্রপাতে নিহত হন। একই ঘটনায় বানিয়াচং উপজেলার গড়পাড়া গ্রামের সামরুজ মিয়া (৫০) আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে গড়দার হাওরে নিজ জমিতে ধান কাটছিলেন মকসুদ মিয়া। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি ওই গ্রামের ছাবর উল্লার ছেলে। অন্যদিকে, বানিয়াচংয়ে হাওরে ধান কাটা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আব্দুল সালাম নিহত হন। তিনি আব্দুল গফুরের ছেলে।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, নিহত মকসুদ মিয়ার পরিবারটি দরিদ্র তাদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, সুনামগঞ্জ সদর উপজেলায় পৃথক বজ্রপাতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের জমির উদ্দিন (৩৮), গৌরারং ইউনিয়নের বৈটাখালি গ্রামের জমির হোসেন (৪০) এবং অপর এক অজ্ঞাতপরিচয় কৃষক।
স্থানীয়রা জানান, জমির উদ্দিন সোমবার বিকেলে দেখার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আহত হন। তাঁকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সময়ে জমির হোসেন বাড়ি থেকে হাওরের দিকে যাওয়ার পথে বজ্রপাতে আহত হন; পরে হাসপাতালে নেওয়ার পর তাঁরও মৃত্যু হয়। এছাড়া একই এলাকায় ধান কাটতে গিয়ে আরেক কৃষক বজ্রপাতে আহত হলে হাসপাতালে নেওয়ার পর তাকেও মৃত ঘোষণা করা হয়।
সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. শফিকুর রহমান জানান, বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা গেলেও একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
হবিগঞ্জ, সুনামগঞ্জ, বজ্রপাত, মৃত্যু