যাদুকাটা নদীর পাড়কাটা রোধে ১ লাখ টাকা সহায়তা সংসদ সদস্যের
দৈনন্দিন
প্রকাশঃ ২৫ এপ্রিল, ২০২৬ ৯:১০ অপরাহ্ন
যাদুকাটা নদীর পাড়কাটা বন্ধে পরিকল্পনা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে লজিস্টিক সাপোর্ট বাবদ স্থানীয় প্রশাসনকে এক লাখ টাকা সহায়তা দিয়েছেন সুনামগঞ্জ-১ (তাহিরপুর, মধ্যনগর, জামালগঞ্জ ও ধর্মপাশা) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যাদুকাটা নদীর পাড় কাটা বন্ধে করণীয় বিষয়ক এক মতবিনিময় সভায় এ সহায়তা প্রদান করেন তিনি।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
এতে সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন তাহিরপুর সার্কেল সহকারি সিনিয়র পুলিশ সুপার প্রণয় রায়, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম প্রমুখ।
সভায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক যাদুকাটা নদীর পাড়কাটা বন্ধে লজিস্টিক সাপোর্ট সংকটের কথা জানালে সংসদ সদস্য তাৎক্ষনিক ১ লাখ টাকা সহায়তা প্রদান করেন।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওই) মো. আমিনুল ইসলাম জানান, যাদুকাটা নদীর পাড়কাটা বন্ধে সংসদ সদস্য মহোদয় কঠোর নির্দেশনা দিয়েছেন। পরিকল্পনা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় প্রশাসনকে এক লাখ টাকা সহায়তা দিয়েছেন তিনি।
যাদুকাটা নদী পাড়কাটা, তাহিরপুর খবর, কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ উন্নয়ন, প্রশাসনিক সহায়তা