১৯ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / নগরজীবন

রোববার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশঃ ১৮ এপ্রিল, ২০২৬ ৯:২১ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস গ্রাফিক্স

জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য সিলেট নগরীরর বিভিন্ন এলাকায় রোববার (১৯ এপ্রিল) টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

এদিন সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সিলেটের ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণ কাজ পরিচালনা করবে। এ কারণে নগরের প্রায় ২০টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৪-এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাঠানটুলা ১১ কেভি ফিডারের আওতাধীন পাঠানটুলা, শ্রাবণী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেট ও আশপাশের এলাকা এবং ১১ কেভি বিমানবন্দর ফিডারের আওতাধীন সুবিদবাজার এলাকার লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল, আল-মদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা ও লেকসিটি এলাকায় বিদ্যুৎ থাকবে না।

 

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানানো হয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট বিদ্যুৎ বিভ্রাট, বিপিডিবি শাটডাউন, শেখঘাট উপকেন্দ্র, লোডশেডিং সিলেট, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ