১৯ এপ্রিল ২০২৬

দৈনন্দিন

জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য: আবুল কাহের চৌধুরী

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৮ এপ্রিল, ২০২৬ ৯:১৯ অপরাহ্ন


সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য। বিয়ানীবাজার কেবল একটি ভৌগোলিক এলাকা নয়, এটি মেধা ও মননের উর্বর ভূমি। এ জনপদের মানুষ দেশে এবং প্রবাসে তাদের কঠোর পরিশ্রম ও মেধা দিয়ে সিলেটের মুখ উজ্জ্বল করেছেন।

 

তিনি আরও বলেন, উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট বা কালভার্ট নির্মাণ নয়; প্রকৃত উন্নয়ন হলো মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন করা। বিয়ানীবাজারের দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যা নিরসন এবং গ্রামীণ অবকাঠামোকে আধুনিকায়ন করতে আমরা অগ্রাধিকার দিচ্ছি। সরকারের বরাদ্দকৃত প্রতিটি পয়সা যাতে সাধারণ মানুষের কল্যাণে স্বচ্ছতার সাথে ব্যয় হয়, তা আমি নিশ্চিত করব।


সমিতির সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আমরা দল-মত নির্বিশেষে সবাই বিয়ানীবাজারের সন্তান। এই পরিচয়টিই আমাদের সবচেয়ে বড় শক্তি। বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি দীর্ঘকাল ধরে আর্তমানবতার সেবায় যে অনন্য নজির স্থাপন করেছে, তা আগামীতেও অব্যাহত রাখতে হবে।

 

শনিবার (১৮ এপ্রিল) রাতে নগরীর মেন্দিবাগস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট আয়োজিত এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

 

সংবর্ধিত অতিথি আবুল কাহের চৌধুরী শামীম সমিতির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিয়ানীবাজারের মানুষের সাথে তাঁর নাড়ির টান। জেলা পরিষদের প্রশাসক হিসেবে তিনি পুরো জেলার পাশাপাশি বিয়ানীবাজার উপজেলার অবকাঠামোগত ও সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি সমিতির সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

 

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের সভাপতি ডা. এম. ফয়েজ আহমদ-এর সভাপতিত্বে এবং এডভোকেট জুবায়ের আহমদ খাঁন-এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি  এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।

 

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি শামস্ উদ্দিন আহমদ খাঁন, তোফায়েল আহমদ খান, মুসলেহ উদ্দিন খান, ফয়েজ উদ্দিন লোদী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুল আহাদ, মো: ছাদ উদ্দিন, জুবায়ের আহমদ চৌধুরী সুমন, অর্থ বিষয়ক সম্পাদক কবির আহমদ সিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আহমদ রেজা, প্রচার বিষয়ক সম্পাদক সাদেক আহমদ আজাদ, প্রকাশনা বিষয়ক সম্পাদক সোলেমান আহমদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোধ আব্বাছ উদ্দিন, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক আজমল হোসেন চৌধুরী ওয়েস, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ খান সাজু, দপ্তর বিষয়ক সম্পাদক মো: রাজ্জাকুজ্জামান চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, সদস্য এডভোকেট নাসির উদ্দিন খাঁন, মো: আজাদ উদ্দিন, এমদাদ হোসেন চৌধুরী, আব্দুল ফাত্তাহ বক্সী, আজহারুল কবীর চৌধুরী সাজু, মোহাম্মদ আব্দুস সবুর, মো: হানিফ আহমদ, জাকির হোসেন, ইসমত ইবনে ইসহাক সানজিদ, শহিদুল হাসান, মাহবুব আহমদ মুক্তা, বীর মুক্তিযোদ্ধা মো: ময়নুল ইসলাম, আবুল ফজল মো: আরিফ প্রমুখ।

 

অনুষ্ঠানে বিয়ানীবাজারের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আবুল কাহের চৌধুরী শামীমের রাজনৈতিক ও সামাজিক অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং জেলা পরিষদের প্রশাসক হিসেবে তাঁর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমিতির পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, আবুল কাহের চৌধুরী, জেলা প্রশাসক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ