১৯ এপ্রিল ২০২৬

দৈনন্দিন

বিশ্বনাথে পিএফজির ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট 

প্রকাশঃ ১৮ এপ্রিল, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ন


‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ চাই’ —এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে ত্রৈমাসিক পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৮ এপ্রিল) বিশ্বনাথ এভারগ্রীন বহুমুখী সমাজকল্যাণ সমিতির সম্মেলন কক্ষে The Hunger Project-এর এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্পের মাঠ সমন্বয়ক কুদরত পাশা।

 

সভায় সভাপতিত্ব করেন বিশ্বনাথ পিএফজির অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক মোনায়েম খান এবং সঞ্চালনা করেন পিএফজির কো-অর্ডিনেটর ও সাংবাদিক বদরুল ইসলাম মহসিন।

 

সভায় জানানো হয়, আগামী ২০২৭ সালের জানুয়ারি মাসে এমআইপিএস প্রকল্পের কার্যক্রম শেষ হবে। এরপর কীভাবে পিএফজি কার্যক্রম পরিচালিত হবে, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করা হয়।

 

এ সময় আসন্ন উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী পিএফজি সদস্যরা সংগঠনের সহযোগিতা কামনা করেন। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন—উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে শফিক আহমদ পিয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমা বেগম, বিশ্বনাথ পৌরসভায় মেয়র পদে সামছুল ইসলাম, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আবুল বশর মো. ফারুক এবং সদস্য পদে আশিকুর রহমান রানা। এছাড়া বিশ্বনাথ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে পিস অ্যাম্বাসেডর তজমুল আলী রাজু প্রার্থিতা ঘোষণা করেন।

 

প্রার্থীরা বলেন, স্থানীয় সরকার নির্বাচন যেহেতু দলীয় প্রতীকে হবে না, তাই ভিন্ন রাজনৈতিক মতাদর্শের হলেও পিএফজির সদস্য হিসেবে সবাই ঐক্যবদ্ধ থেকে একে অপরকে সহযোগিতা করবেন।

 

সভায় পিএফজির সদস্য হাসান মাহমুদ রিপন, রাসনা বেগম, মুক্তা রানী, তাজুল ইসলাম, জুসনা বেগম, মলয় ভট্টাচার্য, হাসিনা আক্তারসহ অনেকে বক্তব্য দেন। বক্তারা বিগত কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করেন।

 

সভায় সিদ্ধান্ত হয়, প্রতি মাসের দ্বিতীয় শনিবার পিএফজির উদ্যোগে মাসিক আড্ডা অনুষ্ঠিত হবে এবং সদস্যরা পর্যায়ক্রমে এ সভার ব্যয় বহন করবেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বিশ্বনাথ পিএফজি সভা, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ, এমআইপিএস প্রকল্প, স্থানীয় সরকার নির্বাচন, সিলেট সভা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ