১০ জুন ২০২৬

দৈনন্দিন / দিবস

শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৪ এপ্রিল, ২০২৬ ৭:০৪ অপরাহ্ন


বর্ণাঢ্য বৈশাখী শুভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন। 

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এরপর সকাল সাড়ে ১০টা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য বৈশাখী শুভাযাত্রা বের হয়। শুভাযাত্রাটি শান্তিগঞ্জ বাজার বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ শহিদ মিনারে এসে শেষ হয়। 

 

শেষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়। এতে স্থানীয় বাউল শিল্পী, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন। 

 

এসময় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার ফাতেমা তুজ জোহরা, শান্তিগঞ্জ থানার ওসি মোহাম্মদ ওলিউল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। 

 

সবশেষে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। 

 

এদিকে পহেলা বৈশাখ উপলক্ষ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছে সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট। বৈশাখী শুভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখের ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ভোজসহ নানা ইভেন্টের মাধ্যমে দিবসটি উদযাপন করেছেন সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ, বর্ষবরণ, নববর্ষ ১৪৩৩, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ