সিলেট নগরীতে ৩২ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১৮৪
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৪ এপ্রিল, ২০২৬ ৬:১৭ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথে জ্বালানি তেলের সংকটকে পুঁজি করে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে বাড়িতে অবৈধভাবে পেট্রোল মজুত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের বাওনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচটি ড্রামে আনুমানিক ১২০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ১০টার দিকে বাওনপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে মাহবুব আহমদ এবং দবির মিয়ার ছেলে রাহীন মিয়া নিজ বাড়িতে অবৈধভাবে পেট্রোল মজুত করছিলেন। এ সময় রাহীনের চাচাতো ভাই গাড়িচালক নাঈম বিষয়টি ভিডিও ধারণ করলে তাদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
এ ঘটনায় বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার ঘোষ বাদী হয়ে মাহবুব আহমদ ও রাহীন মিয়াসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।
আহত ব্যক্তিরা হলেন— দবির মিয়ার স্ত্রী, তার ছেলে রাহীন মিয়া, হাফিজুর রহমানের ছেলে মাহবুব রহমান এবং বাদশা মিয়ার ছেলে নাঈম।
স্থানীয়রা জানান, অধিক মুনাফার আশায় দিনের বিভিন্ন সময় মোটরসাইকেলে করে পেট্রোল এনে ড্রামে ভরে রাখা হতো। পরে তা বিভিন্ন স্থানে চড়া দামে সরবরাহ করা হয়।
বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সদস্য শেখ ফজর রহমান বলেন, এলাকাবাসী জব্দকৃত ড্রাম ভর্তি তেল তার জিম্মায় দেয়। পরে তিনি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে তেল থানায় নিয়ে যায়।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পেট্রোল মজুতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ১২০ লিটার পেট্রোল জব্দ করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্বনাথ, তেল মজুত, সংঘর্ষ, মামলা, সিলেট