০৩ মে ২০২৬

দৈনন্দিন

তাহিরপুরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কমিটি গঠন, সভাপতি হারুন, সম্পাদক মণি

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৩ এপ্রিল, ২০২৬ ৮:১৭ অপরাহ্ন


বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি তাহিরপুর উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার বাদাঘাট বাজার বণিক সমিতির কার্যালয়ে এ উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়।

সুমন মেডিকেল হলের স্বত্বাধিকারী সাবেক সভাপতি সেলিম হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নতুন এ কার্যকরী কমিটির অনুমোদন দেওয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি পিযুষ কান্তি দেবাশীষ।

সুনামগঞ্জ জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির তত্ত্বাবধানে গঠিত এই কমিটিতে টুম্পা ফার্মেসীর স্বত্বাধিকারী হারুন অর রশীদকে সভাপতি ও মনি ফার্মেসীর স্বত্বাধিকারী আস্রাফুজ্জামান মনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে কাজী মেডিসিন পয়েন্ট এর স্বত্বাধিকারী আবুল ফজলকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
 
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সদস্য সৈয়দ আহমদ আশিকী, বিশ্বম্ভরপুর উপজেলা সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান ও সদস্য মোহাম্মদ ফজলুল করীম প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন হাটবাজারের শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

তাহিরপুর, কেমিস্ট ড্রাগিস্ট সমিতি, কমিটি গঠন, সুনামগঞ্জ খবর, ওষুধ ব্যবসায়ী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ