জঙ্গি আতঙ্কে বিদেশি কূটনৈতিক মিশনে নিরাপত্তা জোরদার
দৈনন্দিন
প্রকাশঃ ১৩ এপ্রিল, ২০২৬ ৬:০৮ অপরাহ্ন
প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে শ্রীমঙ্গলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় শহরের কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল হাই ডনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, সদস্য আবুজার বাবলা, মো. কাওছার ইকবাল, ইসমাইল মাহমুদ, এম এ রকিব, সৈয়দ ছায়েদ আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, রূবেল আহমেদ, আমজাদ হোসেন বাচ্চু, মামুন আহমেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা জানান, শ্রীমঙ্গল পৌর বিএনপির ২নং ওয়ার্ড সদস্য আলতাফুর রহমান দলীয় পরিচয়ে দীর্ঘদিন যাবত ক্ষমতার অপব্যবহার করলেও তার বিরুদ্ধে দল ও প্রশাসন থেকে কোন ব্যবস্থা নেয়া হয়নি। সাংবাদিক এহসান বিন মুজাহির এ নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করলে আলতাফুর রহমান বিএনপি দলীয় প্রভাব খাটিয়ে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেন।
তারা জানান, অন্যায় দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের অবস্থান সংবিধান ও রাষ্ট্র স্বীকৃত। মামলা দিয়ে সাংবাদিকদের নিবৃত্ত করা যাবে না।
সভায় নেতৃবৃন্দ অনতিবিলম্বে এহসান বিন মুজাহির এর বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং আলতাফুর রহমান এর বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেয়ার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান।
প্রতিবাদ সমাবেশের সাথে সংহতি প্রকাশ করে মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম সবুজ, শ্রীমঙ্গল ইসলামী ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক মাহমুদুল হাসান নাঈম এম এ রকিব, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আমজাদ হোসেন রনি, বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান চৌধুরীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শ্রীমঙ্গল, মৌলভীবাজার, শ্রীমঙ্গল প্রেসক্লাব, এহসান বিন মুজাহির, মামলা দায়ের, প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন কর্মসূচি