
মৌলভীবাজারের কমলগঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) উপজেলা কৃষি অফিসের হলরুমে আয়োজিত এ কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার।
কর্মশালায় বলা হয়, রাসায়নিক কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটির উর্বরতা ও মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। এ প্রেক্ষাপটে নিরাপদ বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে ক্ষতিকর পোকা দমন ও মাটির স্বাস্থ্য বজায় রেখে অধিক ফলন নিশ্চিত করার বিভিন্ন কৌশলও উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সন্দীপনা সরকার, ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল ম্যানেজার মো. আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মৌলভীবাজার জেলার টেরিটোরি অফিসার কৃষিবিদ আবুল কাশেম শাহরিয়ার কর্মশালার সার্বিক তত্ত্বাবধান করেন। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৭০ জন মডেল কৃষক ও কৃষাণী অংশ নেন।
কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন এখন সময়ের দাবি। ব্র্যাকের এ উদ্যোগ কৃষকদের আধুনিক ও সচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
ব্র্যাক কর্মশালা, উত্তম কৃষি চর্চা, বায়োপেস্টিসাইড, কমলগঞ্জ কৃষি, মৌলভীবাজার সংবাদ


