২২ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

সিলেট জেলা পরিষদ প্রশাসককে দুবাগ ইউনিয়ন বিএনপির নাগরিক সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ এপ্রিল, ২০২৬ ৮:১০ অপরাহ্ন


সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়ন বিএনপির উদ্যোগে সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে দুবাগ বাজারসংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল কিবরিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব শামীম।

বক্তব্যে আবুল কাহের চৌধুরী শামীম বলেন, ‘জনগণের সেবক হিসেবে কাজ করার সুযোগ পাওয়া ভাগ্যের বিষয়। সিলেট জেলা পরিষদের মাধ্যমে জেলার প্রতিটি অঞ্চলে সুষম উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আবু নাসের পিন্টু, আহমদ রেজা ও সরওয়ার হোসেনসহ অন্যান্য নেতারা।

বক্তারা জানান, অভিজ্ঞ ও ত্যাগী নেতা শামীমকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে পেয়ে সিলেটবাসী আশাবাদী। তার নেতৃত্বে স্থানীয় সরকার ব্যবস্থা আরও গতিশীল হবে বলে তারা প্রত্যাশা করেন।

অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকেরা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আবুল কাহের শামীম, দুবাগ বিএনপি, সিলেট রাজনীতি, নাগরিক সংবর্ধনা, জেলা পরিষদ সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ