০২ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

সিলেটে জাগপা’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ এপ্রিল, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ন


সিলেটে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে নগরীর বন্দরবাজার এলাকার একটি মিলনায়তনে এ আয়োজন করা হয়।

জাগপা সিলেট মহানগরের সহ-সভাপতি মোঃ পিয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেনের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফিজ মাওলানা সাজ্জাদুর রহমান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমীর ফখরুল ইসলাম বলেন, ‘জাগপা দেশের রাজনীতির এক আপসহীন শক্তির নাম। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই দলটি দেশপ্রেম ও মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক জহুর আলম, প্রচার সম্পাদক হোসেন আহমদ আকাশ, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদ, যুব বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বাছিত, শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, সহ-যুব বিষয়ক সম্পাদক ইয়াছিন আহমদ, সহ-দপ্তর সম্পাদক শাহিন আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক জুনায়েদ আহমদ, জেলা সমন্বয়ক রাসেল আহমদ, প্রফেসর নাঈম আহমদ, সাব্বির আহমদ শহিদ, আকমল হোসেন, কার্যনির্বাহী সদস্য ফারুক মিয়া, বেলাল হোসেন, অর্জয় রায়, আলী আহমদ, আলী নূর, আব্দুল কাদির প্রমুখ।

বক্তারা জানান, দলকে শক্তিশালী আদর্শিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

জাগপা সিলেট, প্রতিষ্ঠাবার্ষিকী, সিলেট রাজনীতি, রাজনৈতিক আলোচনা, ফখরুল ইসলাম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ