জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২১ মে, ২০২৫ ১০:৫০ অপরাহ্ন
ভাঙা ঘরে স্ত্রী-সন্তান নিয়ে চরম দুর্ভোগে দিন কাটাতেন ওসমাননীগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ভূধরপুর গ্রামের নিরারণ। তবে এবার বন্ধুমহলের একটি সুন্দর উদ্যোগে দিনবদল হয়েছে তাঁর। আর্থিক টানা-পোড়েনের সংসারে একটি আধা-পাকা ঘর পেয়ে খুশি তাঁর পুরো পরিবার।
বুধবার (২১ মে) দুপুরে নিরারণের নতুন ঘরটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এরমধ্য দিয়েই দুর্ভোগের সমাপ্তি ঘটে নিরারণ এবং তাঁর পরিবারের।
ঘরটি হস্তান্তরের সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন। তিনি নিরারণের পরিবারের আয়ের ব্যবস্থার জন্য সরকারিভাবে একটি সেলাই মেশিন এবং প্রশিক্ষণ প্রদানের আশ্বাস দেন।
এসময় বন্ধুমহলের সাংবাদিক আব্দুল মতিন, মো. আনোয়ার হোসেন আনা, কবির আহমদ, ব্যবসায়ী সুজন দব, অজিত দেব, আব্দুল মুমিন রিপন, স্বাস্থ্যকর্মী রফিক মিয়া, অঞ্জন দেবনাথ, পরিবার পরিকল্পনা কর্মী রাজিব ভট্টাচার্য্য, দিলশাদ মিয়া, রিপন দেব, করুনা দেব, কবি দেব, হরিপদ ধর, গৌরাঙ্গ গুণ, রনজিৎ দেব, অনিল গুন, বিষু ধর, অন্তু দেব, বিদ্যুৎ ধর প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, স্থানীয় বাজারে মানুষের বাজার-সদাইয়ের ব্যাগ বহন করে ভাঙা একটি ঘরে পরিবার নিয়ে বসবাস করতেন নিরারণ। এ অবস্থায় তাঁর এমন দুরাবস্থার কথা জেনে বন্ধুদের দ্বারা পরিচালিত বন্ধুমহলের সদস্যরা তাঁর ঘরটি তৈরির উদ্যোগে নেন। এই কাজে সবচেয়ে বেশি অবদান রাখেন প্রবাসী সঞ্চয়গুপ্ত।
উল্লেখ্য, ওসমানীনগরে গোয়ালাবাজারে এসএসসি ৯৬-৯৭ ব্যাচের সহপাঠীদের মিলন মেলাই বন্ধুমহল নামে পরিচিত। নিজেদের সাধ্যমতো এই দলটি সবসময় সমাজের উপকারসহ বিভিন্ন মানবিক কাজ পরিচালনা করে চলেছে।
বন্ধুমহল, ওসমানীনগর, সিলেট, ঘর-বাড়ি