সিলেটে শহীদদের প্রতি জাতীয় মুক্তি কাউন্সিলের শ্রদ্ধা
সংগ্রাম-স্বাধীনতা
প্রকাশঃ ৫ আগস্ট, ২০২৬ ৫:৪১ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে তাদের সম্মানা দেওয়া হয়।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের আত্মত্যাগ ও অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের কাছে তাদের সংগ্রামের ইতিহাস তুলে ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানে গেজেটভুক্ত ১৩ জন জুলাইযোদ্ধাকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিরাই উপজেলার সহকারী কমিশনার ভূমি জিয়াউল হাসান সৌরভ, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমীর হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব ইকবাল হোসেন চৌধুরী, জামাত ইসলামী উপজেলা মাওলানা আমীর আব্দুল খদ্দুছ, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মুক্তার হোসেন,ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আশরাফ উদ্দিন,দিরাই প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, সুধীজন এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুলাই গণঅভ্যুত্থান, দিরাই, জুলাইযোদ্ধা, উপজেলা প্রশাসন, সংবর্ধনা, সম্মাননা