১৯ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

বিশ্বনাথে ওয়ারেন্টভুক্ত আসামিসহ তিনজন গ্রেপ্তার

প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট

প্রকাশঃ ৯ এপ্রিল, ২০২৬ ৪:৪০ অপরাহ্ন


সিলেটের বিশ্বনাথ উপজেলা-এ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, বুধবার (৮ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌর এলাকার নতুনবাজারস্থ একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মোছা. সীমা বেগম (২৫), হুসনা বেগম (২৫) ও ইয়ামিন আহমদ (১৯)। এর মধ্যে সীমা বেগম একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

এ বিষয়ে বিশ্বনাথ থানার এসআই পান্না লাল দেব বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

বিশ্বনাথ গ্রেপ্তার, সিলেট পুলিশ অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামি, অসামাজিক কার্যকলাপ, অপরাধ খবর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ