১৭ এপ্রিল ২০২৬

কৃষি / চাষাবাদ

শান্তিগঞ্জে কৃষকদের কর্তন করা বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ৮ এপ্রিল, ২০২৬ ৮:১৫ অপরাহ্ন


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরের উথারিয়া ফসল রক্ষা বাঁধের আশপাশে জলাবদ্ধতা নিরসনে আস্তমা গ্রামের কতিপয় কৃষক উথারিয়া বাঁধ কর্তন করার অভিযোগে তাৎক্ষণিক ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) ড. ইলিয়াছ মিয়া। বুধবার (৮ এপ্রিল) দুপুর সাঁড়ে ১২ টায় শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরের উথারিয়া বাঁধ পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মো. শামসুদ্দোহা, শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবিব, থানার ভারপ্রাপ্ত অফিসার মো. অলিউল্লাহ, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মনিরুজ্জামান ও স্থানীয় কৃষকরা।

ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে জেলা প্রশাসক ড. ইলিয়াছ মিয়া বলেন, ‘স্থানীয় প্রশাসনকে অবগত না করে যে বা যারা বাঁধ কেটেছেন তারা অপরাধ করেছেন। তাদেরকে চিহ্নিত করে রাখা হবে। বাঁধটি কেটে ফেলার কারণে দুর্বল হয়ে গেছে। আগাম বন্যা হলে বাঁধটি ঝুঁকিপূর্ণ থাকবে। বাঁধের আশপাশে যা দেখেছি সবকটিই জলমহাল। কৃষকদের এ ধরণের ঝুঁকি নেওয়া ঠিক হয়নি। আগাম বন্যায় এই বাঁধের কোন ক্ষয়ক্ষতি হলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’

আগামী দুই-তিনদিনের মধ্যে কেটে ফেলা বাঁধ মেরামত করে দ্রুত প্রতিবেদন দাখিল করার জন্য স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন তিনি।


শেয়ার করুনঃ

কৃষি থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, শান্তিগঞ্জ উপজেলা, দেখার হাওর, উথারিয়া ফসল রক্ষা বাঁধ, জলাবদ্ধতা, উথারিয়া বাঁধ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ