সিলেটে চাহিদার তুলনায় বিদ্যুতের ঘাটতি ৩৫ শতাংশ, লোডশেডিংয়ে অতীষ্ট জনজীবন
দৈনন্দিন
প্রকাশঃ ৮ এপ্রিল, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় কামরুল ইসলাম (৫৫) নামের এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে।
বুধবার (৮ এপ্রিল) ভোরে নিজ দোকান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, কামরুল ইসলাম দৌলতপুর গ্রামে একটি মুদির দোকান পরিচালনা করতেন এবং প্রতিদিন রাতে দোকানেই অবস্থান করতেন। ভোরে ফজরের নামাজ শেষে স্থানীয়রা তাকে দোকানের ভেতরে মৃত অবস্থায় দেখতে পান। এ সময় দোকানের মালামাল ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’
ধর্মপাশা, সুনামগঞ্জ, রহস্যজনক মৃত্যু, ব্যবসায়ী মৃত্যু, পুলিশ তদন্ত