১৭ এপ্রিল ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

বিসিবির অ্যাডহক কমিটির প্রধান হয়েই নির্বাচনের ঘোষণা তামিমের

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৭ এপ্রিল, ২০২৬ ১০:১১ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করেছে।

 

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে দায়িত্ব নেয়ার পর সন্ধ্যায় মিরপুরের বিসিবি কার্যালয়ে তামিম সভাপতির চেয়ারে বসেন।

 

কমিটির প্রথম সভার পর সংবাদ সম্মেলনে তামিম ঘোষণা করেন, ‘অবশ্যই, আমরা নির্বাচন করব। এখানে আপনি আমাকে ব্যক্তি হিসেবে জিজ্ঞেস করতে পারেন, আমার ইচ্ছা থাকতে পারে— আমি নির্বাচন করতে পারি। (অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম) বাবু ভাইয়ের ইচ্ছা থাকতে পারে, উনি নির্বাচন করতে পারেন; আবার উনার ইচ্ছা না-ও থাকতে পারে।’

 

তিনি বলেন, ‘আর যখন একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে... আর শুধু আমরা না। যারা যারা আগ্রহী, আমি সবাইকে অনুরোধ করব যে, সবাই অংশগ্রহণ করুন। কারণ, ক্রিকেট বোর্ডের নির্বাচন হবে। তাই যারা যারা আছেন— বোর্ডের ক্রিকেটাররা, সংগঠকরা, সবাই— সবার অংশ নেওয়া উচিত।’

 

তামিম ইকবাল বলেন, ‘আর আমরা যেন একটা সুন্দর নির্বাচন করে দিয়ে যেতে পারি, ওই অবস্থানটা... আমরা ওই পরিবেশটা তৈরি করে দিব, যেখানে সবাই এসে নির্বাচন করতে পারবে।’

 

নবগঠিত অ্যাডহক কমিটি আগামী তিন মাসের মধ্যে বিসিবির নির্বাচন আয়োজনের পাশাপাশি বোর্ডের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে।

 

কমিটিতে তামিমের সঙ্গে রয়েছেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আথার আলী খান, সংগঠকরা তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা, এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পরিচিতি সম্পন্ন সদস্যরা।

সূত্র: দ্য ডেইলি স্টার বাংলা


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

তামিম ইকবাল, বিসিবি, ক্রিকেট, খেলাধুলা, বাংলাদেশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ