০১ মে ২০২৬

ব্যবসা-বাণিজ্য / ব্যাবসা

সিলেটে বেড়েছে ব্রয়লার মুরগির দাম

মিফতা হাসান

প্রকাশঃ ২১ মে, ২০২৫ ৯:০৫ অপরাহ্ন


সিলেটে সবজির দাম কিছুটা কমলেও ফের বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গেল এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি ব্রয়লার মুরগির দাম ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। শুধু ব্রয়লার মুরগি নয়, সোনালী ও লেয়ার লাল মোরগেরও একই অবস্থা।
 
বুধবার (২১ মে) সিলেট নগরীর বিভিন্ন কাঁচা বাজার ও মাংসের বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

ব্যবসায়ীদের দাবি, পণ্য উৎপাদনে কৃষকের খরচ তুলনামূলক বেশি থাকায় কমছে না পণ্যের দাম। এছাড়া বাজারে ব্রয়লার মুরগির চাহিদা বৃদ্ধি পাওয়ায় এক সপ্তাহের তুলনায় দাম বেড়েছে কিছুটা। এদিকে চাল-ডাল, পেঁয়াজ, তেল এসব নিত‍্যপ্রয়োজনীয় প‍ণ‍্যের দামে তেমন কোনো পরিবর্তন আসেনি। 

বুধবার বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মোরগ প্রতিকেজি ১৫৫-১৬৫ টাকা, সোনালী মোরগ ২৮০-৩০০টাকা ও লেয়ার লাল মোরগ ৫৯০-৬৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি ৫-১০টা পর্যন্ত বেড়েছে। 


অন‍্যদিকে, গত সপ্তাহের তুলনায় সামান‍্য কমেছে সবজির দাম। ক্রেতারা বলছেন, গত কয়েকদিনে সবজির দাম কিছুটা কমলেও অন্যান্য পণ্যের দামে তেমন কোনো পরিবর্তন হয়নি। এতে আগে বাজারে এসে পণ্য কিনতে যেভাবে হিমশিম খেতেন এখনো সেভবেই হিমশিম খেতে হচ্ছে তাদের। 


এদিকে মোরগের দাম বাড়লেও চাল-ডালসহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। আজ বাজারে প্রতিকেজি চাল ৫০-১১০ টাকা, পেঁয়াজ ৬৫-৭০, সয়াবিন তেল ১৮০-১৯০ টাকা, প্রতি হালি মোরগের ডিম ৪৫ টাকা, হাঁসের ডিম ৬৫ টাকা, রসুন ১৮০-১৯০ টাকা, আলু ২০-২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। 

বুধবার নগরীর বন্দরবাজার, লালবাজার, রিকাবীবাজার, মদিনা মার্কেট, আম্বরখানাসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কিছুটা কমেছে গ্রীষ্মকালীণ সবজির দাম। বাজারে মানবেদে প্রতিকেজি টমেটো ৪০-৫০ টাকা, ঝিঙা ৬০-৭০ টাকা, করোলা ৫০-৬০ টাকা, বরবটি ৫০-৬০ টাকা, ঢেঁড়স ৪০-৫০ টাকা, পেঁপে ৫০-৬০ টাকা, কাঁচা মরিচ ৬০-৮০ টাকা, বেগুন ৬০-৬৫ টাকা, পটল ৪০-৫০টাকা, চিচিঙ্গা ৪০-৫০টাকা, গাজর ১০০-১২০ টাকা, কাকরোল ৭০-৮০ টাকায় বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা।
 
পণ্যের দামের বিষয়ে জানতে চাইলে আম্বরখানার এক ব্যবসায়ী জানান, স্থানীয় পর্যায়ে পণ্য উৎপাদনে কৃষকদের বেশি খরচ হচ্ছে। তাই পর্যাপ্ত মজুদ থাকা পরও দাম দিয়ে এসব পণ্য কিনতে হচ্ছে। তাছাড়া অনেক সবজি সিলেটের বাহির থেকে আসায়ও পুরোপুরিভাবে দাম কমছে না।

বন্দরবাজারের সবজি বিক্রেতা জাকির হুসেনেরও প্রায় একই কথা। তিনি জানান, বর্তমানে সবকিছুতেই খরচের পরিমাণ সামান্য বেশি। আগে যেখানে প্রতিকেজি সবজি উৎপাদনে কৃষকদের সব মিলিয়ে ১০-১২ টাকা খরচ হতো সেখানে এখন খরচ বেড়ে দাঁড়িয়েছে ১৫-২০ টাকা। ফলে কৃষকেরা দাম দিয়ে পণ্য বিক্রি করছেন। এ জন্য সবজির দামও কমছে না।

তিনি আরও জানান, পণ্যের সরবরাহের সঙ্গেও দামের সম্পর্ক রয়েছে। সরবরাহ বাড়লে দাম কমে আবার কমলে দাম বাড়ে।


শেয়ার করুনঃ

ব্যবসা-বাণিজ্য থেকে আরো পড়ুন

সিলেট বাজার দর ২০২৫, ব্রয়লার মুরগির দাম, সোনালী মুরগির বাজার দাম, সিলেট সবজির দাম, সিলেট চাল-ডাল তেলের দাম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ