০৩ মে ২০২৬

দৈনন্দিন

এনডিসি কোর্স উপলক্ষে মৌলভীবাজারে ব্রিফিং ও ইন্টারঅ্যাকটিভ সেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৭ এপ্রিল, ২০২৬ ৮:৪০ অপরাহ্ন


ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬ (এনডিসি কোর্স-২০২৬) এর আওতায় ‘ইন্টারনাল স্টাডি ট্যুর (আইএসটি)-১’ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক ব্রিফিং ও ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) জেলা প্রশাসন, মৌলভীবাজারের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠান শেষে প্রতিনিধিদল জেলা প্রশাসকের কার্যালয় থেকে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই)-এ গমন করে। পরে তারা জারিন টি এস্টেট পরিদর্শন করেন। এরপর কমলগঞ্জে অবস্থিত মনিপুরি ললিতকলা একাডেমিতে গিয়ে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রতিনিধিরা।

 

দিনব্যাপী কর্মসূচির সমাপনীতে স্মারক বিনিময় এবং ফটোসেশন অনুষ্ঠিত হয়।

 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬ এর অংশ হিসেবে ৫ থেকে ৯ এপ্রিল ২০২৬ (ভ্রমণকালসহ) “ইন্টারনাল স্টাডি ট্যুর (আইএসটি)-১” আয়োজন করা হয়। এ সফরে কোর্স সদস্যরা পাঁচটি দলে বিভক্ত হয়ে রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর ও বরিশাল বিভাগ পরিদর্শন করেন।

 

এ সফরের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক বিষয়সমূহ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা অর্জন।

 

সিলেট বিভাগের প্রতিনিধিদলে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তা, বাংলাদেশ পুলিশের কর্মকর্তা এবং ভারত, সৌদি আরব, কুয়েত, নেপাল ও শ্রীলঙ্কার সামরিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

প্রতিনিধিদলের টিম লিডার ছিলেন মেজর জেনারেল মো. মুশফিকুর রহমান, বিএসপি, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি (অবসরপ্রাপ্ত)। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, জেলা প্রশাসন, ন্যাশনাল ডিফেন্স কোর্স

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ