জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন
অপরাধ-বিচার
প্রকাশঃ ৬ এপ্রিল, ২০২৬ ১১:১৮ অপরাহ্ন
সিলেট মহানগরে সম্প্রতি আলোচিত তিনটি ঘটনার মধ্যে দুটি ছিনতাই নয়, বরং ব্যক্তিগত বিরোধের জেরে সংঘটিত মারামারি বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশে কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় নগরের নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন এসএমপি পুলিশ কমিশনার।
তিনি বলেন, তালতলা ও তেমুখী এলাকায় সংঘটিত দুটি ঘটনা যাচাই-বাছাই করে দেখা গেছে, সেগুলো পারস্পরিক বিরোধের জেরে সংঘটিত হয়েছে। তবে কিছু গণমাধ্যমে ঘটনাগুলোকে ‘ছিনতাই’ হিসেবে প্রকাশ করায় জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে।
পুলিশ কমিশনার আরও বলেন, যাচাই ছাড়া সংবাদ প্রকাশ করলে জনমনে অযথা আতঙ্ক সৃষ্টি হয়। আমরা চাই, গণমাধ্যম তথ্য যাচাই করে পুলিশের বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করুক।
তিনি জানান, সংশ্লিষ্ট ঘটনাগুলোতে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সিলেট, পুলিশ কমিশনার, এসএমপি