২২ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

হাওর রক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে শান্তিগঞ্জে গণসমাবেশ

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ৬ এপ্রিল, ২০২৬ ১০:৪১ অপরাহ্ন


হাওর রক্ষা বাঁধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে গণসমাবেশ করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

 

হাওর ও নদী রক্ষা আন্দোলন শান্তিগঞ্জ উপজেলার আহ্বায়ক মোহাম্মদ ইমদাদ হোসেনের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলার সদস্য সচিব আহমদ উসমান।

 

এসময় আরোও বক্তব্য দেন, দেখার হাওরের কৃষক আসাব আলী, মো. গৌছ উদ্দিন, আসলম উদ্দিন, জয়নাল আবেদীন, আজির উদ্দিন, হাওর ও নদী রক্ষা আন্দোলনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, সহ সভাপতি ওবায়দুল মুন্সী, শান্তিগঞ্জ উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রেদুয়ান আহমেদ, উপজেলা কমিটির সদস্য ইমরানুল হাসান, লায়েক আহমদ, জয়কলস ইউনিয়ন কমিটির আহ্বায়ক রুয়েল আহমদ, পূর্ব পাগলা ইউনিয়ন কমিটির সদস্য সচিব খসরু মিয়া, সমাজকর্মী কিবরিয়া, আজাদ আহমদ, মনসুর উদ্দিন, আজির উদ্দিন, রুহুল মিয়া,আতিকুর রহমান রাহিম প্রমুখ।

 

বক্তারা বলেন, দেখার হাওরে বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় বহু কৃষকের ধান তলিয়ে গেছে, সাথে তাদের স্বপ্ন ও তলিয়ে গেছে। এই হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা বেশি, তাদের ক্ষতিপূরণ নিরুপন করে ক্ষতিপূণ দিতে হবে, এই উপজেলায় খাল নদী খনন দ্রুত শুরু করতে হবে। 

 

তারা বলেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণে পিআইসি গঠন থেকে শুরু করে কাজের প্রাথমিক পর্যায়েই নানা অনিয়ম ও দুর্নীতি প্রতিয়মান ছিলো। 

 

অনিয়মের বিরুদ্ধে হাওর ও নদী রক্ষা আন্দোলন নিয়মিতভাবে কাজ করছে। বিভিন্ন পিআইসি পরিদর্শন করে অনিয়মের তথ্য ইতোমধ্যে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কিন্তু দৃশ্যমান কার্যকর কোন ব্যবস্থা নিতে দেখিনি। এই অপরিকল্পিত বাঁধ ও অপ্রয়োজনীয় পিআইসির কারণে কৃষকদের ক্ষতি হয়েছে। যারা এই অনিয়ম দুর্নীতির সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে এবং সুনামগঞ্জ থেকে তাদের অপসারণ করতে হবে।

 

বক্তারা আরোও বলেন, দেখার হাওরে বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় বহু কৃষকের ধান তলিয়ে গেছে। এই হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা বেশি, তাদের ক্ষতিপূরণ নিরুপন করে ক্ষতিপূণ দিতে হবে, এই উপজেলায় খাল নদী খনন দ্রুত শুরু করতে হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শান্তিগন, সুনামগঞ্জ, হাওর রক্ষা, গণসমাবেশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ