০৩ মে ২০২৬

দৈনন্দিন

অপরাধ শূন্যে নামানো সম্ভব নয়, নিয়ন্ত্রণই লক্ষ্য: পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ এপ্রিল, ২০২৬ ১০:২০ অপরাহ্ন

ছবিঃ এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। সংগৃহীত

অপরাধ পুরোপুরি নির্মূল করা বাস্তবসম্মত নয়, তবে নিয়ন্ত্রণের মধ্যে এনে সহনীয় পর্যায়ে রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

 

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় নিজ কার্যালয়ে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশ কমিশনার।

 

পুলিশ কমিশনার বলেন, ‘অপরাধকে একেবারে শূন্যে নামিয়ে আনা একটি ইউটোপিয়ান ধারণা। বাস্তবিকভাবে এটি সম্ভব নয়। তবে কার্যকর পদক্ষেপের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে এনে একটি সহনীয় পর্যায়ে রাখা যায়।’

 

তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। বিশেষ করে ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধ দমনে জোরদার কার্যক্রম চালানো হচ্ছে।

 

আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘নিরাপদ নগরী গড়ে তুলতে পুলিশ এককভাবে নয়, বরং জনগণ ও গণমাধ্যমের সহযোগিতায় কাজ করছে।’

 

তিনি আরও বলেন, ‘সিলেট একটি পর্যটননির্ভর অঞ্চল। তাই এখানে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’ 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

অপরাধ নিয়ন্ত্রণ, সিলেট, পুলিশ কমিশনার, সংবাদ সম্মেলন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ