
বাংলাদেশের অন্যান্য নগরীর তুলনায় সিলেটের অপরাধের হার কম এবং নিরাপত্তা সূচকে এগিয়ে রয়েছে বলে দাবি করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি আন্তর্জাতিক ক্রাউডসোর্সড ডাটাবেস Numbeo-এর তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, সিলেটের ক্রাইম ইনডেক্স ৩২.৭০, যা দেশের মধ্যে সর্বনিম্ন। একই সঙ্গে সেফটি ইনডেক্স ৬৭.২০, যা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি নিরাপদ শহরের নির্দেশক।
পুলিশ কমিশনার জানান, তাঁর যোগদানের সময় সিলেটের সেফটি ইনডেক্স ছিল ৫২, যা বর্তমানে বেড়ে ৬৭-এ পৌঁছেছে।
তিনি আরও বলেন, এই সূচকগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এতে প্রমাণ হয়, বাস্তবে সিলেটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো অবস্থানে রয়েছে।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
সিলেট, নিরাপদ নগরী, এসএমপি কমিশনার,

