
সিলেট নগরীতে ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান জোরদার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ইতিমধ্যে ২৬৩ জন ছিনতাইকারীকে চিহ্নিত করে তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন এমসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, তালিকাভুক্তদের মধ্যে ইতিমধ্যে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের পর্যায়ক্রমে গ্রেপ্তার করা হবে।
পুলিশ কমিশনার জানান, গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ৪৮ জন ছিনতাইকারী গ্রেপ্তার হলেও জানুয়ারি থেকে মার্চে এ সংখ্যা বেড়ে ১০৩ জনে দাঁড়িয়েছে।
তিনি বলেন, ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। বিশেষ টিম গঠন করে অভিযান চালানো হচ্ছে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই এ অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
সিলেট, ছিনতাইকারীদের তালিকা, অভিযান


