
সিলেট নগরীর আম্বরখানা বাজারে হঠাৎ করেই জমে ওঠে ভিন্ন এক দৃশ্য। মাছ, সবজি ও মাংসের দোকানের মাঝেই দেখা মেলে মেক্সিকোতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূতের দায়িত্বপালন করা এম মুশফিকুল ফজল আনসারীকে। তাঁকে ঘিরে কৌতূহলী হয়ে ওঠেন সাধারণ মানুষ।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে বাজারে গেলে তাঁকে দেখে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই এগিয়ে এসে কথা বলেন, কেউ কেউ মোবাইল ফোনে ছবি তুলে মুহূর্তটি ধরে রাখেন। বাজারের স্বাভাবিক কোলাহলের মধ্যেই তৈরি হয় এক ভিন্ন আবহ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক ও সাবেক রাষ্ট্রদূত ছবি শেয়ার করে লিখেন, দেড় দশকের লড়াইয়ে সাদামাটা মানুষের আস্থা ও ভালোবাসার মানুষ এবং তাঁদের প্রিয় "সাংবাদিক সাব এম মুশফিকুল ফজল আনসারীকে আজ দুপুরে আম্বরখানা বাজারে গেলে মাছ তরকারি হতে মাংস বিক্রেতা তথা সাধারণ মানুষ উৎফুল্ল হয়ে উঠেন। তাঁরা অনেকেই তাঁদের মোবাইলে ছবি তুলে নেন।
উল্লেখ্য, গত ৮ মার্চ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের প্রত্যাহার করা হয়। এর মধ্যে মেক্সিকোতে দায়িত্ব পালন করছিলেন মুশফিকুল ফজল আনসারী।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
সিলেট, মুশফিকুল ফজল আনসারী


