সিসিকে চাকরির নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান প্রশাসকের
দৈনন্দিন
প্রকাশঃ ৬ এপ্রিল, ২০২৬ ৫:১৫ অপরাহ্ন
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও এতিম শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় সিলেট নগরের টাইগারপাস এলাকায় একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
সংগঠনের সহসভাপতি মোস্তফা আলম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একরাম হোসেন চৌধুরী। উদ্বোধক ছিলেন বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন।
বক্তারা জানান, সিলেট ও চট্টগ্রামের মানুষের মধ্যে সংস্কৃতি ও আন্তরিকতার মিল রয়েছে। ভৌগোলিকভাবে আলাদা হলেও দুই অঞ্চলের সম্পর্ক নিবিড়।
আলোচনা শেষে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট এবং এতিম শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।
সিলেট খবর, ঈদ পুনর্মিলনী, শিক্ষার্থী সংবর্ধনা, সামাজিক সংগঠন, চট্টগ্রাম-সিলেট