১৯ এপ্রিল ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

ওসমানী হাসপাতালে হাম রোগীদের জন্য ১০ শয্যার আইসোলেশন ইউনিট চালু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ এপ্রিল, ২০২৬ ২:৪০ অপরাহ্ন


এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাম রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ১০ শয্যার একটি আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সম্প্রতি শিশুদের মধ্যে হাম রোগের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আক্রান্ত রোগীদের আলাদা রেখে যথাযথ চিকিৎসা দেওয়া যায়।

জানাযায়, গেল কয়েকদিন ধরে হাসপাতালে হাম রোগে আক্রান্ত শিশুর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে, যা নিয়ে অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেন, আইসোলেশন ইউনিট চালুর ফলে সংক্রমণ নিয়ন্ত্রণে সহায়তা করবে এবং অন্যান্য রোগীদের নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি রোগীদের নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসক ও নার্সদের বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

হাম, ওসমানী হাসপাতাল, আইসোলেশন, স্বাস্থ্য

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ