সিলেটে চোর ধরতে কুকুর পালনের পরামর্শ দিলেন পুলিশ কমিশনার
দৈনন্দিন
প্রকাশঃ ৬ এপ্রিল, ২০২৬ ১২:১৮ অপরাহ্ন
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে বিমানবন্দরের দ্বিতীয় তলায় অবস্থিত সার্ভার রুমে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টার চেষ্টায় রাত ১২টা ৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, সার্ভার রুম থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে দায়িত্বরত কর্মীরা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন।
অগ্নিকাণ্ডে সার্ভার রুমের বিভিন্ন যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে সোমবার সকাল পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সার্ভার রুমে আগুন লাগলেও দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে বিমানবন্দরের ফ্লাইট চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি, সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’
সিলেট, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, আগুন