২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

ওসমানী বিমানবন্দরের সার্ভার কক্ষের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ এপ্রিল, ২০২৬ ১:৪০ পূর্বাহ্ন


সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রাত ১১টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগলে আধাঘন্টার মধ্যে নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস।


ওসমানী বিমানবন্দরের পরিচালক জানিয়েছেন, দোতলার সার্ভার কক্ষের আগুন নিয়ন্ত্রনে এসেছে। বিমানবন্দরের সব ফ্লাইট শেষ হওয়ার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় ফ্লাইট শিডিউলে কোন সমস্যা হয়নি। 


সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার কুতুব উদ্দিন জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিক বিমানবন্দরে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।


তবে এ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, বিমানবন্দর, অগ্নিকাণ্ড, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ