
সরকারি নির্দেশনা অনুসরণ করে সিলেট নগরীর বিভিন্ন শপিংমল ও বিপণিবিতান সন্ধ্যা ৭টায় বন্ধ করে দিয়েছেন সিলেটের ব্যবসায়ীরা। নির্ধারিত সময়ের আগেই দোকানপাট গুছিয়ে বন্ধ করতে দেখা গেছে শ্রমিক ও দোকানমালিকদের।
রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় সরেজমিনে নগরের জিন্দাবাজার, বন্দরবাজার, আম্বরখানা, নয়াসড়ক ও কুমারপাড়াসহ বিভিন্ন এলাকায় দেখা যায়, অধিকাংশ শপিংমল ও দোকান নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে গেছে। অনেক শপিংমলের প্রধান ফটকও সন্ধ্যা ৭টার আগেই বন্ধ করে দেওয়া হয়।
ব্যবসায়ীরা জানান, সরকারের বেঁধে দেওয়া নিয়ম মেনে নির্ধারিত সময় অনুযায়ী দোকানপাট বন্ধ রাখা হচ্ছে। নির্দেশনা অমান্য করলে জরিমানা বা আইনি পদক্ষেপ নেওয়ার আশঙ্কা থাকায় তারা বিষয়টি গুরুত্ব দিয়ে পালন করছেন।
এর আগে দেশের সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার পরিবর্তে ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সময়সীমা পুনর্নির্ধারণ করে দেয় সরকার।
এরও আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ৬টায় দোকানপাট বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং ব্যবসায়ীদের জীবন-জীবিকার কথা বিবেচনায় এনে সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
সিলেট, শপিংমল, বিপণিবিতান, ব্যবসায়ী, দোকানপাট বন্ধ, শ্রমিক, দোকানমালিক


