২৫ জুলাই ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

ভূমধ্যসাগরে নিহতদের পরিবারের পাশে সুনামগঞ্জের তিন এমপি

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৫ এপ্রিল, ২০২৬ ৫:৩০ অপরাহ্ন


ভূমধ্যসাগরে নিহত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঁচ তরুণের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেলার তিন সংসদ সদস্য। তারা নিহতদের বাড়িতে গিয়ে স্বজনদের খোঁজ-খবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টার দিকে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ও রানীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন সুনামগঞ্জ-৫ আসনের এমপি কলিমউদ্দিন মিলন, সুনামগঞ্জ-৩ আসনের এমপি কয়ছর এম আহমেদ ও সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুল।

এ সময় তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এমপিরা জানান, ভূমধ্যসাগরে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় জড়িত দালালদের বিচারের আওতায় আনতে তারা নিহতদের পরিবারের পাশে থাকবেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ভূমধ্যসাগর দুর্ঘটনা, সুনামগঞ্জ খবর, জগন্নাথপুর, এমপি সফর, দালাল চক্র

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ