জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন
অপরাধ-বিচার
প্রকাশঃ ৪ এপ্রিল, ২০২৬ ১:২৬ অপরাহ্ন
সিলেট নগরীর তালতলা এলাকায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ছিনতাই’ হিসেবে যে প্রচার চলছে, সেটি সঠিক নয় বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। পুলিশ বলছে, ঘটনাটি মূলত দুই পক্ষের পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘটিত মারামারির ঘটনা।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে এসএমপি জানায়, গত ৩১ মার্চ রাতে কোতোয়ালি থানাধীন তালতলা পয়েন্ট সংলগ্ন জামতলা গলির মুখে গুলশান হোটেলের সামনে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পূর্ব বিরোধের জের ধরে এ মারামারির ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই সময় দুর্জয় অধিকারী (২২) নামের এক যুবক ঘটনাস্থলের পাশ দিয়ে সিএনজি অটোরিকশায় যাচ্ছিলেন। দুই পক্ষের ৭-৮ জনের মধ্যে মারামারি দেখে তিনি ‘ছিনতাই’ বলে চিৎকার করে দৌড়ে পালানোর চেষ্টা করলে এক পক্ষ তাকে প্রতিপক্ষ ভেবে ধাওয়া করে। পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় দুর্জয়কে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তিনি জামতলা এলাকার ১৫ সপ্তদীপা বাসার উত্তম অধিকারীর ছেলে।
এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম জানান, আহত দুর্জয় অধিকারী প্রাথমিক চিকিৎসা শেষে ১ এপ্রিল হাসপাতাল থেকে বাসায় ফিরে গেছেন।
তিনি আরও জানান, ঘটনাটিকে ‘ছিনতাই’ হিসেবে আখ্যায়িত করে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য প্রচার করা হচ্ছে তা বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে এটি পূর্ব বিরোধের জেরে সংঘটিত একটি মারামারির ঘটনা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট, মেট্রোপলিটন পুলিশ, তালতলা, অপরাধ