সুনামগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুকে দেয়া হবে হাম-রুবেলার টিকা
যাপিতজীবন
প্রকাশঃ ৪ এপ্রিল, ২০২৬ ১২:৩৪ অপরাহ্ন
সিলেট বিভাগে হাম ও রুবেলা পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জন রোগী ল্যাবরেটরি পরীক্ষায় শনাক্ত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত বিভাগে মোট ৩০ জনের ল্যাব কনফার্ম কেস পাওয়া গেছে। এর মধ্যে হবিগঞ্জে ৫ জন (যাদের মধ্যে ২ জন রুবেলা), মৌলভীবাজারে ৮ জন, সুনামগঞ্জে ৭ জন এবং সিলেটে ১০ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৬ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ১ জন নর্থ ইস্ট হাসপাতাল, ১ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ৩ জন লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১ জন করে বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ, শান্তিগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ২ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতালে মোট ৭০ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৪২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, রাগীব-রাবেয়া হাসপাতালে ২ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ২ জন, নর্থ ইস্ট হাসপাতালে ২ জন, পার্কভিউ হাসপাতালে ১ জন এবং বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন করে, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও ১২ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এবং চলতি বছর এখন পর্যন্ত হাম বা রুবেলায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
সিলেট, হাম, চিকিৎসা, শনাক্ত, ভর্তি