২৩ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / গ্রামবাংলা

টিলাগাঁও–গুদামঘাট সড়ক পাকাকরণের দাবি, দুর্ভোগে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ এপ্রিল, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ন


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও বাজার থেকে গুদামঘাট বাজার পর্যন্ত সড়কটি দীর্ঘদিনেও সম্পূর্ণ পাকাকরণ না হওয়ায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত সময়ের মধ্যে অবশিষ্ট অংশ পাকাকরণের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়রা জানান, প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এ সড়কের ২ কিলোমিটার অংশ ইতোমধ্যে পাকাকরণ করা হলেও বাকি ৪ কিলোমিটার এখনও কাঁচা রয়েছে। ফলে বর্ষা মৌসুমে কাদা ও পানি জমে চলাচল অত্যন্ত দুরূহ হয়ে পড়ে। বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হয়।

টিলাগাঁও বাজার হয়ে বাগৃহাল, ডরিতাজপুর ও বলিয়ারা গ্রামের মধ্য দিয়ে গুদামঘাট বাজার পর্যন্ত এই সড়কটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সড়কের অসম্পূর্ণ উন্নয়নের কারণে প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের।

এলাকাবাসীর দাবি, দ্রুত অবশিষ্ট ৪ কিলোমিটার সড়ক পাকাকরণ করা হলে হাজারো মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন সহজ হবে, কমবে সময় ও খরচ, যা স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে সহায়ক হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

কুলাউড়া সড়ক, টিলাগাঁও বাজার রাস্তা, গুদামঘাট সড়ক, রাস্তা পাকাকরণ দাবি, মৌলভীবাজার খবর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ