২২ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

শান্তিগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ২০ মে, ২০২৫ ৮:২৩ অপরাহ্ন


সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলায় বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমার পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায়, সহকারী পরিচালক একে এম আযাদ ভুইয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, উসমানীনগর সমাজসেবা অফিসার জয়তী দত্ত।

সেমিনারে আরও বক্তব্য রাখেন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান ও থানার সেকেন্ড অফিসার এসআই নোবেল সরকার প্রমুখ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শান্তিগঞ্জ সমাজসেবা, প্রান্তিক পেশাজীবী উন্নয়ন, সুনামগঞ্জ উন্নয়ন প্রকল্প

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ