জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন
অপরাধ-বিচার
প্রকাশঃ ১ এপ্রিল, ২০২৬ ১০:২৯ অপরাহ্ন
সুনামগঞ্জের দোয়ারাবাজারে র্যাবের অভিযানে ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় সন্দেহভাজন কয়েকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব-৯ সূত্র জানায়, মঙ্গলবার (৩১ মার্চ) রাত আনুমানিক দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি দল দোয়ারাবাজার থানাধীন পশ্চিম বাংলা বাজার এলাকায় অভিযান চালায়। খবর ছিল, উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মাদগাঁও এলাকার একটি পুকুরপাড়ে কয়েকজন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন।
র্যাব সদস্যরা রাত ১টা ৪৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছালে ২ থেকে ৩ জন ব্যক্তি র্যাবের উপস্থিতি টের পেয়ে একটি বস্তা ফেলে কৌশলে দৌড়ে পালিয়ে যান। পরে ওই বস্তা তল্লাশি করে ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
র্যাব-৯ আরও জানায়, মাদকের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
দোয়ারাবাজার, সুনামগঞ্জ