০৪ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

কুলাউড়ায় পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১ এপ্রিল, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ন


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পারিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি টিলাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, কর্মধা ইউনিয়নের ফটিগুলি টিলাবাড়ির আশিক আলীর বড় ছেলে (৭), সাহেব আলীর বড় ছেলে (৮) ও দীকোলখান্দি গ্রামের বাসিন্দা শিপার মিয়ার বড় ছেলে (৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

জানা গেছে, কয়েক দিনের বৃষ্টিতে বাড়ির পাশে একটি ডোবায় পানি জমেছিল। সকালে সবার অগোচরে ওই তিন শিশু পানিতে সাঁতার কাটতে যায়। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা ডোবায় শিশুদের ভাসতে দেখে উদ্ধার করে নিয়ে আসেন। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি বলেন, আমরা স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, পানিতে ডুবে মৃত্যু,শিশু, মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ