সুনামগঞ্জের ৫০০ পরিবারে মধ্যে ত্রাণ বিতরণের উদ্যোগ সরকারের
দৈনন্দিন
প্রকাশঃ ১ এপ্রিল, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার ছোট ভাকৈর গ্রামের শৈলাগড় হাওরে এ ঘটনা ঘটে।
নিহত ফরাছ মিয়া (৪৮) ঘটনাস্থলেই মারা যান। আহতরা হলেন শামসুল মিয়া (২০), হাফিজুর রহমান (৫০) ও জাহেদ মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, হাওরে কাজ করার সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নবীগঞ্জ, বজ্রপাত, নিহত, আহত, হবিগঞ্জ