২৬ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ৩১ মার্চ, ২০২৬ ১০:১৪ অপরাহ্ন


সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানসহ প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

 

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সিলেট জেলা পরিষদ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বায়জিদ খান সিলেটের প্রতিবন্ধী মানুষের সার্বিক উন্নয়ন, পুনর্বাসন, শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক অধিকার নিশ্চিত করার বিষয়ে জেলা পরিষদ প্রশাসকের কাছে বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন।

 

জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বিষয়গুলো মনোযোগ সহকারে শুনেন এবং সরকার ও ব্যক্তিগতভাবে প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন জিডিএফ-এর নির্বাহী সদস্য সৈয়দ মাহমুদুল হক, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আফজাল শিকদার, হিসাবরক্ষক মো. শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি প্রমুখ।

 

সৌজন্য সাক্ষাৎ শেষে জেলা পরিষদের প্রশাসককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান জিডিএফ-এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানসহ সংগঠনের নেতৃবৃন্দ।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

জেলা পরিষদ প্রশাসক গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন, সাক্ষাৎ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ