জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩১ মার্চ, ২০২৬ ১২:১৯ অপরাহ্ন
লিবিয়া থেকে অবৈধভাবে গ্রীস যাওয়ার পথে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঁচ যুবকের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) ভূমধ্যসাগরে নিহত পাইলগাঁওয়ের আমিনুর রহমানের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলায় ৫ জনের নামোল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে তিনজনের পূর্ণাঙ্গ ঠিকানা জানা গেছে এবং বাকিদের শুধু নাম আছে। মামলার আসামীরা হলেন লিবিয়া প্রবাসী জসীম, ইছগাঁও গ্রামের আজিজুল, এবং বিলাল, দুলাল ও এনাম।
গত ২১ মার্চ লিবিয়ার তবরুক বন্দর থেকে নৌকাটি গ্রিসের উদ্দেশে যাত্রা করে। ইউরোপে পৌঁছানোর আশায় যাত্রা শুরু হলেও মাঝ সাগরে পথ হারিয়ে ফেলে নৌকাটি। টানা ছয় দিন ভাসতে থাকে সেটি।
খাবার ও পানির সংকটে একসময় অসহায় হয়ে পড়েন যাত্রীরা। ক্লান্তি, ক্ষুধা ও প্রতিকূল আবহাওয়ায় একে একে নিভে যায় প্রাণ। অন্তত ২১ জনের মৃত্যু হয় নৌকাতেই। পরে দালালদের নির্দেশে মরদেহগুলো সাগরে ফেলে দেওয়া হয়। উদ্ধার হওয়া কয়েকজনকে গ্রিসের বিভিন্ন হাসপাতাল ও ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে বলে জানা গেছে।
নিহতদের মধ্যে ১১জনের বাড়ি সুনামগঞ্জের জেলার দিরাই, জগন্নাথপুর, দোয়ারাবাজার উপজেলায়। নিহতদের পরিবারগুলোর অভিযোগ, দালালচক্রের মিথ্যা আশ্বাসে পড়ে তাঁরা এই বিপজ্জনক পথে পা বাড়ান। প্রথমে কম টাকার প্রলোভন দেখানো হলেও পরে ধাপে ধাপে বাড়ানো হয় খরচ। অনেক ক্ষেত্রে ১৫ থেকে ১৬ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে।
সুনামগঞ্জ, জগন্নাথপুর, মানবপাচার, মামলা, ভুমধ্যসাগর