০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

রাজা সাহেব আলী সফদার খাঁনের ৫১তম মৃত্যুবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২০ মে, ২০২৫ ৪:২২ অপরাহ্ন



কৃষক আন্দোলনের নেতা, তৎকালীন পুর্ব পাকিস্তান কৃষক সমিতির সহ-সভাপতি, পৃথিমপাশার নবাব আলী আমজাদ খাঁনের নাতি রাজা সাহেব নামে খ্যাত আলী সফদার খাঁনের ৫১তম মৃত্যুবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৮ মে) পৃথ্বীরপাশা কার্যালয়ে সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান চৌধুরী'র সভাপতিত্বে উন্নয়ন সংগঠন প্রচেষ্টার মওলানা ভাসানির অন্যতম অনুসারী এই কৃষক নেতার ৫১তম মৃত্যুবার্ষিকী উদযাপনে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১৬ই জুলাই সুলতান কমপ্লেক্স, রবির বাজার, কুলাউড়ায় এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

সভায় মাহমুদুর রহমান চৌধুরীকে আহবায়ক ও আব্বাস আলী’কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট 'রাজা সাহেব স্মরণসভা প্রস্তুতি কমিটি' গঠন করা হয়।
 
এই কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন সৈয়দ ইরফানুল বারী, লুৎফুর রহমান চৌধুরী হেলাল, নবাব আলী আব্বাস খান, অ্যাডভোকেট মুজিবুর রহমান, ড: মাইনুস সুলতান, অ্যাডভোকেট এমাদুল্লাহ শহিদুল ইসলাম, সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকন, কবি শহীদ সাগ্নিক, নবাব আলী নকি খান, সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী ও সৈয়দ আহবাব হোসেন।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

আলী সফদার খাঁন মৃত্যুবার্ষিকী, রাজা সাহেব স্মরণসভা, পৃথিমপাশা নবাব পরিবার,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ