২৯ মার্চ ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

বানিয়াচংয়ে ইঁদুর মারার বিষ খেয়ে যুবকের মৃত্যু

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ

প্রকাশঃ ২৯ মার্চ, ২০২৬ ৭:২৪ অপরাহ্ন


হবিগঞ্জের বানিয়াচংয়ে ইঁদুর মারার বিষ সেবন করে সালমান হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।

সালমান উপজেলা সদরের প্রথমরেখ গ্রামের বাবুল হোসেনের ছেলে। পরিবার জানায়, তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন এবং কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

শনিবার রাতে তিনি বাড়ির সামনে ইঁদুর মারার ট্যাবলেট সেবন করলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ আহমেদ জানান, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বানিয়াচং, যুবকের মৃত্যু, বিষপান, হবিগঞ্জ, ময়নাতদন্ত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ