সংসদে গ্যাস সংযোগের দাবি জানিয়েছেন এমরান চৌধুরী
দৈনন্দিন
প্রকাশঃ ২৯ মার্চ, ২০২৬ ৩:২৮ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলন করতে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত শ্রমিক বিশ্বম্ভরপুর উপজেলার সিরাজপুর (বাগগাঁও) গ্রামের লিয়াকত মিয়া(৪০)। তবে নিহতের নাম পরিচয় এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয় পুলিশ-প্রশাসন কেউই স্পষ্ট করে জানাতে পারেননি।
স্থানীয়রা জানান, আজ রবিবার (২৯ মার্চ) আনুমানিক সাড়ে ছয়টার দিকে যাদুকাটা নদী এলাকার ঘাগটিয়া (জালর টেক) নামক জায়গা থেকে নদীর তীর কেটে বালু উত্তোলন করতে গিয়ে পাড় ধসে পড়ে। তাতে চাপা পড়ে অন্তত ২-৩ জন শ্রমিক। পরে সঙ্গে থাকা অন্য শ্রমিকদের সহযোগিতায় দুজনকে চাপা পড়া বালুর নিচ থেকে জীবিত উদ্ধার করা গেলেও অপর আরেকজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়দের কেউ কেউ বলছেন, বালুর নিচে এক বা তারও বেশি শ্রমিক এখনও চাপা অবস্থায় থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত নন তারা।
এ ঘটনায় তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি জেনেছি। তবে এর বেশি কোনো তথ্য তাৎক্ষণিক দিতে পারেননি তিনি। নিহতের নাম পরিচয় তার কাছে নেই, তবে পুলিশের কাছে এ বিষয়ে খোঁজ নেওয়ার পরামর্শ জানিয়ে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু এ প্রতিবেদককে বলেন, নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। এবং সুনির্দিষ্ট অভিযোগ পেলে তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
সুনামগঞ্জ, তাহিরপুর উপজেলা, যাদুকাটা নদী, বালু উত্তোলন, শ্রমিক নিহত