তামাবিল স্থল বন্দরে শ্রমিকদের মাঝে প্রবাসী কল্যাণ মন্ত্রীর চাল বিতরণ
দৈনন্দিন
প্রকাশঃ ২৮ মার্চ, ২০২৬ ৩:০৫ অপরাহ্ন
সুনামগঞ্জের বরেণ্য রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য নজির হোসেন–এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের এই দিনে তিনি রাজধানীর উত্তরার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
নজির হোসেন ছাত্রজীবনেই রাজনীতিতে যুক্ত হন। ১৯৬৫ সালে ছাত্র ইউনিয়নে যোগ দিয়ে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। পরবর্তীতে কমিউনিস্ট পার্টির রাজনীতিতে সক্রিয় হয়ে তিনি সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে সংগঠন গড়ে তোলেন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মহান মুক্তিযুদ্ধে তিনি ছিলেন একজন সংগঠক ও গেরিলা যোদ্ধা। তাঁর উদ্যোগে টেকেরঘাট গেরিলা জোন গড়ে ওঠে এবং তিনি ওই সাব-সেক্টরের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর তিনি সিপিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকেন।
১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তীতে ১৯৯৩ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এ যোগ দিয়ে জেলা ও জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি সংসদের বিভিন্ন স্থায়ী কমিটিতে দায়িত্ব পালন করেন।
সুনামগঞ্জে জেলেদের অধিকার প্রতিষ্ঠায় ‘ভাসান পানি আন্দোলন’-এর নেতৃত্ব দিয়ে তিনি গণমানুষের নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
নজির হোসেন, মৃত্যুবার্ষিকী, সুনামগঞ্জ