০৪ মে ২০২৬

দৈনন্দিন

বিশ্বনাথে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট

প্রকাশঃ ২৭ মার্চ, ২০২৬ ১০:০০ অপরাহ্ন


সিলেটের বিশ্বনাথ উপজেলায় পুকুরে ডুবে ফারজানা খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরের দিকে পৌর শহরে নতুনবাজারস্থ আছকির আলীর কলোনীর পুকুরে এ ঘটে।

 

মারা যাওয়া শিশু ফারজানা ওই এলাকার রুবেল মিয়ার মেয়ে।

 

স্থানীয় ও পুরিশ সূত্রে জানা গেছে, পরিবারের অজান্তে সকালের কোনো এক সময় কলোনীর পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায় শিশু ফারজানা। পরে পরিবারের খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বিশ্বনাখথ, পানিতে ডুবে, শিশু মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ